• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আধুনিক সুযোগ-সুবিধা ও মানবিক সেবার অনন্য সমন্বয়: আস্থা কুড়াচ্ছে শ্যামলী বেবি কেয়ার হাসপাতাল দুই মাস আগের হুমকির বাস্তবায়ন: সাংবাদিকের বাসায় ঢুকে লুটপাট ও হামলা ‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ।

নজরুল ইসলাম মজুমদারকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ

রিপোর্টার নাম: / ১৮৬ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
নজরুল ইসলাম মজুমদারকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার থাকা নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে দুই দিন কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদক ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নজরুল ইসলামকে আজ আদালতে হাজির করে পৃথক দুই মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে দুদক। আসামিপক্ষ থেকে দুদকের আবেদন নাকচ চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নজরুল ইসলামকে দুই দিন কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।

গত ৬ মার্চ নজরুল ইসলামের ছয়টি বাড়ি ও আটটি প্লট জব্দের আদেশ দেন আদালত। পাশাপাশি ৫৫ কোম্পানির ৫৬ কোটি ৬ লাখ ৫৮ হাজার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

নজরুল ইসলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি। গত ১৬ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত নজরুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২৫ আগস্ট নজরুল ইসলামের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী নাছরিন ইসলাম ও পুত্র-কন্যার ব্যাংক হিসাবও স্থগিত করা হয়।

২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ