• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
দুই মাস আগের হুমকির বাস্তবায়ন: সাংবাদিকের বাসায় ঢুকে লুটপাট ও হামলা ‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী?

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ ও খালেদকে ৭ এপ্রিল গ্রেপ্তার দেখানো হবে

অনলাইন ডেস্ক / ১৮৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ ও খালেদকে ৭ এপ্রিল গ্রেপ্তার দেখানো হবে

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের মামলায় আগামী ৭ এপ্রিল লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

এছাড়া গুমের মামলায় একই দিন আরেক সাবেক সেনা কর্মকর্তা গুমের মামলায় মামুন খালেদকেও হাজির করতে নির্দেশ দেন আদালত।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ আদেশ দেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলার আবেদন দাখিল করে প্রসিকিউশন।

প্রসিকিউশন জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের উপস্থিতিতে সেদিন গ্রেপ্তার দেখানো হবে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে।

উল্লেখ্য, বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গত ২৪ মার্চ পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিজিএফআইফের সাবেক ডিজি শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ