• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৮ ভিজিটর
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় তিন বছর বয়সী ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক নারীকে অভিযুক্ত করেছে পুলিশ। অভিযোগ, প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় শিশু সন্তান বারবার কান্না করায় ক্ষুব্ধ হয়ে তিনি এ ঘটনা ঘটান। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, গত ২৮ জুন বলদেব থানার অন্তর্গত ছাউলি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুচি জিন্দাল তার স্বামী কৃষ্ণ মুরারি গুপ্তকে ফোন করে জানান, তাদের ছেলে দীর্ঘক্ষণ কান্নাকাটির পর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছে।

পরিবারের সদস্যরা শিশুটিকে কয়েকজন চিকিৎসকের কাছে এবং পরে মথুরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিনই শিশুটিকে পোলিও টিকা দেওয়ায় পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন, এর পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে। ফলে কোনো অভিযোগ ছাড়াই শিশুটির দাফন সম্পন্ন করা হয়।

পুলিশের দাবি, শিশুটির বাবা তার স্ত্রীকে কথিত প্রেমিকের সঙ্গে ফোনে ঘটনার বর্ণনা দিতে শুনে সন্দেহ করেন। পরে পরিবারের সদস্যদের সামনেও অভিযুক্ত নারী ঘটনাটি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের দেবর গোবিন্দ গুপ্ত থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ