• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ২৩১ ভিজিটর
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ইরানের কেশম দ্বীপের উপকূলে মোটা কালো তেলের স্তর ভেসে উঠেছে। হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটির দক্ষিণ-পূর্ব উপকূলের এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে। খবর রয়া নিউজের।

কেশম দ্বীপের পরিবেশ অধিদপ্তরের প্রধান শাহমোরাদ জাফারি জানান, সমুদ্রের তীরে বিভিন্ন স্থানে তেলের পুকুরের মতো স্তর দেখা গেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, দূষণ এক কিলোমিটারের বেশি উপকূলজুড়ে ছড়িয়ে পড়েছে।

তেলের উৎস এখনো শনাক্ত করতে পারেনি ইরানি কর্তৃপক্ষ। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেলের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

কর্তৃপক্ষের ধারণা, তেলের উৎস সামুদ্রিক কোনো স্থাপনাও হতে পারে। তবে এখন পর্যন্ত দূষণের নির্দিষ্ট কারণ বা উৎস নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, কেশম দ্বীপ হরমুজ প্রণালিতে অবস্থিত। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগকারী এই জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট।

সূত্র : রয়া নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ