• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

ওপেন এআই-এর তথ্য ফাঁসকারী তরুণের রহস্যজনক মৃত্যু

রিপোর্টার নাম: / ১১৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ওপেন এআই’’-এর তথ্য ফাঁসকারী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। সুচির বালাজি (২৬) নামের ওই তরুণ ওপেন এআই-এর একজন সাবেক কর্মী ছিলেন। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

দ্য মার্কারি নিউজের খবরে বলা হয়, ২৬ নভেম্বর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের বুচানন স্ট্রিট এলাকায় নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।

কীভাবে তার মৃত্যু হয়েছে এ নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্রান্সিসকো পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সংবাদমাধ্যমে জানানোর মতো তেমন কোনও তথ্য এখনও তাদের হাতে নেই।

বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে একটি ওপেন এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি এই কোম্পানিরই পণ্য। বর্তমান এটি বিশ্বে ব্যাপকভাবে পরিচিত ও জনপ্রিয়।

সুচির বালাজি লিংকেডইন প্রোফাইল থেকে জানা যায়, ২০২০-২০২৪ সাল পর্যন্ত ওপেন এআইয়ের কর্মী ছিলেন তিনি।

আগস্টে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওপেন এআইয়ের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন সুচির। চ্যাট জিপিটি প্রস্তুত ও বাজারজাতকরণে ওপেন এআই যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের গুরুতর লঙ্ঘণ করেছে বলে জানান তিনি।

এমনকি সাক্ষাৎকারে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদককে সুচির বলেছিলেন, তিনি যা জানেন তা যদি ওই প্রতিবেদক জানতেন তবে, তিনিও নিশ্চিতভাবেই সেই কোম্পানি থেকে পদত্যাগ করতেন।’

সুচিরের ভাষ্যে, ‘তারা যেভাবে ব্যবসা করছে, তা কোনোভাবেই ইন্টারনেট ইকোসিস্টেমের জন্য গ্রহণযোগ্য নয়।’

ওই সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক বার্তাতে সুচির বালাজি কৃত্রিম বুদ্ধিমত্তার যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন।

সর্বশেষ পোস্টে সুচির বিভিন্নভাবে চ্যাটজিপিটির অপব্যবহারের কথা উল্লেখ করে বলেন, যে পরিমাণে এটি হচ্ছে তা ‘অদূর ভবিষ্যতে এই খাতের বাণিজ্যকে ঝুঁকিতে ফেলবে।’

বালাজির মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হওয়ার পরই একটি বিবৃতি প্রকাশ করে ওপেন এআই। বিবৃতিতে তার মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ