• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
রাজধানীর ২নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুনের ইফতার বিতরণ আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী ও তিথি আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, শেষ চারে প্রতিপক্ষ কে? ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যার কথা স্বীকার করলো ইসরায়েল

রিপোর্টার নাম: / ১০৪ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়েহকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এ সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতৃত্বকেও ‘শেষ’ করার হুঁশিয়ারি দেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা হুথিদের কঠোরভাবে আঘাত করব এবং তাদের নেতৃত্বকে শেষে করে দেব…যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে ইসমাইল হানিয়েহ, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরাল্লাহর ক্ষেত্রে করেছি। ঠিক তেমনটাই আমরা হোদেইদা ও সানায় করব।’

৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে একটি রাষ্ট্রীয় অতিথিশালার কক্ষে অবস্থানকালে হানিয়েহকে হত্যা করে ইসরায়েল। এর জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে এর দায় স্বীকার করেনি ইসরায়েল।

এর পর ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। ১৬ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হন হানিয়েহ’র উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ার। তিনিই ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে মনে করে ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ