• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

‘স্পাইডারম্যান’খ্যাত জুটির বাগদান সম্পন্ন

রিপোর্টার নাম: / ১৫৩ জন দেখেছে
আপডেট : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জেনডায়া এবং টম হল্যান্ড বাগদান করেছেন। গোল্ডেন গ্লোবে অভিনেত্রীর আঙুলের রিং নিয়ে সামনে হাজির হলে সেই অনুমান নিশ্চিত করেছেন জেনডায়া এবং টম হল্যান্ড।

এই খবরে ভক্তরা অভিনন্দন জানিয়েছেন তারকাজুটিকে। জেনডায়া এবং টম হল্যান্ডের বাগদানের বিষয়টি জানা গেলেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে কিছু জানা যায়নি।

জানা যায়, ৪৮ ক্যারেট হীরার আংটির দাম ২ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৪২ লাখ টাকা।

জেনডায়া এবার গোল্ডেন গ্লোবে হাজির হয়েছেন মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি। তিনি মনোনয়ন পেয়েছেন গত বছর মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জার্স’ দিয়ে।

স্পাইডারম্যানে অভিনয় করার পাঁচ বছর পর, পাপারাজ্জিদের ক্যামেরায় প্রথম এই দম্পতিকে ২০২১ সালে দেখা যায়। চলতি বছর জেনডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে। ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ