• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না: মমতা

রিপোর্টার নাম: / ১৩০ জন দেখেছে
আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

[ad_1]

বাংলাদেশ ইস্যুতে আবারও কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যেখানে মমতা বলেছেন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না।

শুক্রবার মমতা বলেন, এটা আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যু। কেবল ভারত সরকার তাতে সিদ্ধান্ত নিতে পারে। আমি শুধু বলতে চাই প্লিজ আমাদের লোকদের রক্ষা করুন।

পশ্চিমবঙ্গের জেলে গ্রেপ্তারের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তিনি বলেন, অনেক সময় জেলেরা পানির মধ্যে সীমান্ত বুঝতে পারেনা তাই ভুল করে অন্য সীমান্তে প্রবেশ করে ফেলে। তিনি বলেন, হ্যাঁ, ভারত-বাংলাদেশ একটা সমস্যা হয়েছে। আপনারা বসে ঠিক করে নিন।

বাংলাদেশ পরিস্থিতিতে সম্প্রতি শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বলেছিলেন মমতা। এনিয়ে গতকাল তিনি বলেন, সব দেশেই পরিস্থিতি শান্ত করার জন্য বাহিনী আছে জাতিসংঘের কাছে। শ্রীলঙ্কাতেও রাজীব গান্ধীর আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠানো হয়েছিল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিউজ-১৮কে আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশে কিছু ঘটলে তার আঁচ এসে পড়ে পশ্চিমবঙ্গেও।

মমতা বলেছেন, বাংলাদেশের আঁচ যদি এখানে এসে কেউ আগুন লাগায় তাহলে কিন্তু আগুনটা বিহার অবদি বাদ যাবে না। এর কারণটা হচ্ছে যেহেতু আমরা পরস্পর পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক। আমি চাইনা এটা হোক।

 


রার/সা.এ

[ad_2]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ