• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
দুই মাস আগের হুমকির বাস্তবায়ন: সাংবাদিকের বাসায় ঢুকে লুটপাট ও হামলা ‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী?

প্রথম হামলাতেই খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে

আস্তর্জাতিক ডেক্স / ১১৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম হামলায় এক মিনিটের মধ্যে ৪০ জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

রোববার দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, এটি ছিল ইরানের হুমকির জবাবে আগাম আঘাত। হামলার শুরুতেই তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়।

আইডিএফের দাবি, ওই সময় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের কয়েকজন একই স্থানে উপস্থিত ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুলরহিম মোসাভি রয়েছেন বলে জানানো হয়েছে।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগে থেকেই জানতে পেরেছিল যে ইরানের শীর্ষ নেতারা শনিবার সকালে তেহরানের একটি সরকারি কমপাউন্ডে বৈঠকে বসবেন। এই তথ্য ইসরায়েলকে জানানো হলে হামলার সময় পরিবর্তন করে সকালে আঘাত হানা হয়।

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ডজনখানেক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান খামেনির কমপাউন্ডে প্রায় ৩০টি বোমা নিক্ষেপ করে, ফলে সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

ইসরায়েল সময় শনিবার সকাল ৬টায় অভিযান শুরু হয়। তেহরান সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে লক্ষ্যবস্তুতে বোমা আঘাত হানে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ