• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
দুই মাস আগের হুমকির বাস্তবায়ন: সাংবাদিকের বাসায় ঢুকে লুটপাট ও হামলা ‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী?

যুদ্ধের কারণে পার্লামেন্ট নির্বাচন ২ বছর পেছাল লেবানন

আর্ন্তজাতিক ডেক্স / ১০৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
যুদ্ধের কারণে পার্লামেন্ট নির্বাচন ২ বছর পেছাল লেবানন

গণহত্যাকারী ইসরাইলি আগ্রাসনের কারণে চরম উত্তেজনা দেখা দিয়েছে লেবাননের রাজনীতিতেও। যুদ্ধ চলমান থাকায় আগামী মেতে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে। এতে লেবাননে দুই বছর স্থগিত করা হয়েছে সংসদীয় ভোটগ্রহণ।

পার্লামেন্ট স্পিকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের কারণে লেবাননের পার্লামেন্ট আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন দুই বছরের জন্য স্থগিত করেছে।

আজ সোমবার (৯ মার্চ) হিজবুল্লাহর সংসদীয় দলের প্রধান মোহাম্মদ রাদসহ সংসদ সদস্যরা এক অধিবেশনে মিলিত হন। অধিবেশন চলাকালীন বৈরুতের নিকটবর্তী দক্ষিণ শহরতলীর আকাশ দিয়ে ইসরাইলি যুদ্ধবিমানগুলোকে উড়তে দেখা যায়। এরপরই এমন সিদ্ধান্ত এল।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর সাধ্যমতো জবাব দিয়ে যাচ্ছে তেহরান। পরে এই সংঘাতে জড়িয়ে পড়ে লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ।

সূত্র: দ্য ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ