• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা জানাল ইরান

আর্ন্তজাতিক ডেক্স / ১০৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা জানাল ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা জানিয়েছে ইরান। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান জানান, যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৫৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ বেসামরিক নাগরিক।

সোমবার (০৯ মার্চ) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানানা।

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে প্রায় ২০০ শিশু ও ১১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। নিহতদের বয়স আট মাস থেকে ৮৮ বছরের মধ্যে রয়েছে। নিহতদের বেশিরভাগ মানুষ নিজেদের বাড়িতে বা কর্মস্থলে অবস্থান করার সময় হামলার শিকার হয়েছেন।

আলী জাফারিয়ান জানান, হামলায় ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের অনেকেই দগ্ধ ও ধ্বংসস্তূপে চাপা পড়ে আহত হয়েছেন। হামলায় এখন পর্যন্ত ২৯টি চিকিৎসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে ১০টি বন্ধ করে দিতে হয়েছে। এছাড়া ৫২টি স্বাস্থ্যকেন্দ্র, ১৮টি জরুরি সেবা কেন্দ্র এবং ১৫টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

জাফারিয়ান সতর্ক করে বলেন, শনিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় ইরানের তেল স্থাপনাগুলোতে আগুন লাগার পর রাজধানী তেহরানজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর ফলে জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

তিনি জানান, হামলায় উত্তর–পূর্ব তেহরানের আগদাসিয়েহ তেল গুদাম, দক্ষিণের তেহরান রিফাইনারি এবং পশ্চিমের শাহরান তেল ডিপোতে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে ইসরায়েলে জানিয়েছে, তারা তেহরানের কয়েকটি জ্বালানি সংরক্ষণ স্থাপনায় হামলা চালিয়েছে, যেগুলো সামরিক অবকাঠামো পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল।

জাফারিয়ান সতর্ক করেন, এসব হামলার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তিনি নাগরিকদের ঘরে থাকার এবং জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। এসব আগুনের ফলে অ্যাসিড বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। জানান, এটি মাটি দূষিত করে দীর্ঘমেয়াদে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ